ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

এই প্রথম সিসি ব্লক দিয়ে পরিবেশবান্ধব মডেল মসজিদ নির্মাণ

রাজু আহমেদ, রাজবাড়ী:    পরিবেশবান্ধব ও টেকসই কনক্রিট সিসি ব্লক দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় তৈরি হচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। প্রাথমিক নানা জটিলতা কাটিয়ে বর্তমানে দ্রুত গতিতে এগোচ্ছে এর নির্মাণকাজ। রাজবাড়ী গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মিত চারতলা বিশিষ্ট এই মসজিদে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ ১ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন।
​জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও কার্বন নির্গমন কমাতে দেশব্যাপী পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রধান সড়কের পাশে নির্মিত হচ্ছে আধুনিক এই মডেল মসজিদ।
​প্রকল্প সূত্র জানায়, দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ১২ কোটি ৬৫ লাখ টাকার চুক্তিমূল্যে রাজবাড়ী গণপূর্ত বিভাগ এটি বাস্তবায়ন করছে। ৪০ শতক জমির ওপর নির্মিত চারতলা ভবনের প্রতি তলার ফ্লোর আয়তন ৮ হাজার ৭০০ বর্গফুট।
স্থাপনাটিতে থাকছে আধুনিক ও আন্তর্জাতিকমানের সুযোগ-সুবিধা:
প্রথম তলায়: ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, অটিজম কর্নার, জানাজার স্থান, গোসল ও কাফনের ব্যবস্থা এবং গাড়ি পার্কিং।
​দ্বিতীয় ও তৃতীয় তলায়: পুরুষ ও নারীদের জন্য পৃথক নামাজ কক্ষ, ইসলামিক রিসার্চ সেন্টার ও লাইব্রেরি।
​চতুর্থ তলায়: হিফজখানা ও পরিদর্শন বাংলো।
​এছাড়া পুরো ভবনে সেন্ট্রাল এসি, লিফট, সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা, নিজস্ব বিদ্যুৎ সাব-স্টেশন এবং বিশেষ দিনগুলোর জন্য দৃষ্টিনন্দন নাইট-লাইটিংয়ের ব্যবস্থা থাকবে।
স্থানীয়রা জানান, পোড়ামাটির ইটের বদলে পরিবেশবান্ধব সিসি ব্লকের সাহায্যে তৈরি এই মসজিদটি যেমন মজবুত, তেমনই দেখতে দৃষ্টিনন্দন।
রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুল ইসলাম জানিয়েছেন, পরিবেশবান্ধব সিসি ব্লকের মান যাচাইয়ে টেস্ট রিপোর্ট ভালো এসেছে ।এবং কোনো নিম্নমানের কাজ বরদাস্ত না করে দ্রুত নির্মাণ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলে দেখা যাবে জেলার মধ্যে একটি দৃষ্টিনন্দন মডেল মসজিদ হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রংপুরে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে শ্লীলতাহানি, কেউ গ্রেফতার না হওয়ায় স্বজনদের ক্ষোভ

12 September 2026

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

এই প্রথম সিসি ব্লক দিয়ে পরিবেশবান্ধব মডেল মসজিদ নির্মাণ

সর্বশেষ পরিমার্জন : ১২:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬