ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

উলিপুরবাসী পেতে যাচ্ছেন চারতলা আনসার-ভিডিপি কার্যালয়

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের অস্থায়ী আনসার-ভিডিপি কার্যালয়ের দুর্দশা দূর করে আধুনিক ও স্থায়ী কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অতি শিগগিরই উলিপুরবাসী চারতলা বিশিষ্ট আনসার-ভিডিপি কার্যালয় পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
জানা গেছে, উলিপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়টি দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে পরিচালিত হয়ে আসছে। এতে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আনসার-ভিডিপির সদস্যদের প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনাতেও নানা সীমাবদ্ধতা রয়েছে।
সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উলিপুরের নবাগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া অস্থায়ী কার্যালয়ের বিষয়টি তুলে ধরেন। সভায় তিনি একটি স্থায়ী ও আধুনিক কার্যালয়ের প্রয়োজনীয়তার কথা জানান।
বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি উপস্থাপন করেন। এরপর চারতলা বিশিষ্ট আনসার-ভিডিপি কার্যালয় নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) উলিপুরের গুঞ্জন কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেন, উলিপুরে আনসার-ভিডিপির স্থায়ী কার্যালয়ের প্রয়োজনীয়তা রয়েছে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করেছেন। অতি দ্রুত চারতলা বিশিষ্ট কার্যালয় নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা বলছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিনের অস্থায়ী কার্যালয়ের পরিবর্তে আধুনিক ও স্থায়ী ভবন নির্মাণ হলে বাহিনীর সদস্যদের দাপ্তরিক ও প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে।
চারতলা বিশিষ্ট আনসার-ভিডিপি কার্যালয় নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে এটি উলিপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমকে আরও শক্তিশালী ও আধুনিক করার পাশাপাশি সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ, শিক্ষক আটক

12 September 2026

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের কর্মসূচি শুরু, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

উলিপুরবাসী পেতে যাচ্ছেন চারতলা আনসার-ভিডিপি কার্যালয়

সর্বশেষ পরিমার্জন : ১২:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬