ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ২০২৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুম সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অঃদাঃ) মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মিনারা খাতুনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

রংপুরে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে শ্লীলতাহানি, কেউ গ্রেফতার না হওয়ায় স্বজনদের ক্ষোভ

12 September 2026

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ২০২৬

সর্বশেষ পরিমার্জন : ১০:২৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬