
নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়ায় ইসলাম শেখ(৪২) নামে এক কৃষককে
কুপিয়ে হত্যা করেছে গ্রামের প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শালনগর ইউনিয়নের
রঘুনাথপুর গোরস্তানের সামনে পাকা রাস্তার উপর একা পেয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। গ্রাম্যকোন্দলে এ ঘটনা ঘটেছে বলে গ্রামবাসীরা জানায়। নিহত ইসলাম শেখ কৃষি কাজের পাশাপাশি ভ্যান চালাতেন।
লোহাগড়া থানার ওসি(তদন্ত) অজিত কুমার রায় জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে। কঠোর পুলিশী পাহারা চলছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















