ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লোহাগাড়ায় চোলাই মদসহ যুবক আটক

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:   চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের অভিযানে ৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ মেনপং ম্রো (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মেনপং ম্রো বান্দরবান সদর উপজেলার টংকাবতী পাতুই পাড়ার সেনরাং ম্রোর ছেলে। তার মায়ের নাম বুরাং ম্রো।
পুলিশ জানায়, লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহর নির্দেশনায় এসআই গোবিন্দ দাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় তার কাছ থেকে ৯ লিটার চোলাই মদ উদ্ধার এবং মদ পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

লোহাগাড়ায় ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

12 September 2026

লুকানো প্রেম

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

লোহাগাড়ায় চোলাই মদসহ যুবক আটক

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬