ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

ইএসডিও এক্সেস প্রকল্পের উদ্যোগে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের অ্যাডভোকেসি সভা

শাহীন শহীদঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৩৯ বার পঠিত

Oplus_131072

কুুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ইএসডিও এক্সেস প্রকল্পের উদ্যোগে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের অ্যাডভোকেসি সভা সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫, সকাল ১১.০০টায় এক্সেস প্রকল্প অফিস, কুটি পায়রাডাঙ্গা – এইড কুমিল্লা অফিস নাগেশ্বরী এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্থানীয় অ্যাডভোকেসি ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কালিগঞ্জ, বেরুবাড়ি ও নুনখাওয়া ইউনিয়নের জলবায়ুজনিত সমস্যা—যেমন জলাবদ্ধতা ও খরা–প্রবণ এলাকায় জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারে স্থানীয় সরকারের প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হয়। কৃষক ও ফসলের জলবায়ু-সহনশীলতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন টিকিয়ে রাখার সক্ষমতা তৈরিতে স্থানীয় সরকারের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রাণিসম্পদের ভূমিকা, এবং গ্রুপভিত্তিক মৎস্যচাষে জলবায়ু প্রভাব সম্পর্কেও মতবিনিময় করা হয়।
সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন অংশীজন, কমিউনিটি-ভিত্তিক সংগঠন, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্তা, নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি মোঃ ওমর ফারুক, আশরাফ হোসেন আপেল, সাংবাদিক শাহীন শহীদ,সাংবাদিক লিংকন, সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইসমাইল, এবং কালিগঞ্জ, বেরুবাড়ি ও নুনখাওয়া ইউনিয়ন থেকে আগত সার্ভিস প্রোভাইডার প্রতিনিধিগণ।
ইএসডিও এক্সেস প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং অফিসার মোঃ আতীকুজ্জামান রাজিব সভায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনা ও  অনুষ্ঠান পরিচালনা করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

প্রবন্ধ কলাম

ইএসডিও এক্সেস প্রকল্পের উদ্যোগে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের অ্যাডভোকেসি সভা

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫