ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
সংসদ সদস্যের উপস্থিতিতে ফুলবাড়ীতে বিশাল ইফতার মাহফিল

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৩২ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও “রমজানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা। বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
বিকেল থেকেই ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য (কুড়িগ্রাম-১)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ নিজাম উদ্দিন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আবুল হামিদ ও অধ্যক্ষ শাহ্ জালাল সবুজ, সহকারী সেক্রেটারি, কুড়িগ্রাম জেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ীর স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস কেবল সিয়াম সাধনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আত্মসংযম, তাকওয়া অর্জন, ধৈর্যচর্চা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়-নীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান ।
একই সঙ্গে অন্যায়-অবিচার, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার গুরুত্বও তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোঃ আব্দুল মালেক, আমীর, ফুলবাড়ী উপজেলা শাখা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, রমজানের প্রকৃত চেতনা হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজন স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।



















