ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকুসহ হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৬১ বার পঠিত

একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকু, একটি এক্সটেন্ডেবল ব্যাটন (স্টিলের তৈরী লাঠি) সহ বিজ্ঞ আদালতে বিচারাধীন পূর্বের হত্যা, চাঁদাবাজি, অপহরণ, মারামারিসহ সর্বমোট ৭টি মামলার আসামিকে আটক করেছে বগুড়া জেলার শাজাহানপুর থানার কৈগাড়ি ফাঁড়ি পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডস্থ শাকপালা জিয়া মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ সিহাব পোদ্দার (২৪) কে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকু, একটি এক্সটেন্ডেবল ব্যাটন (লাঠি), একটি কালো রংয়ের এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, একটি রেজিঃবিহীন SUZUKI জিক্সার মোটরসাইকেলসহ আটক করেছে শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ ময়নুল ইসলাম।
আটক মোঃ সিহাব পোদ্দার উপজেলার শাকপালা পূর্বপাড়া গ্রামের মোঃ মতিন পোদ্দারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:


















