ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

অবশেষে সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু থাকছে

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৫১ বার পঠিত

সিলেট প্রতিনিধি: দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেটের প্রবাসীরা নানা সংকটের সম্মুখিন ছিলেন সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট  নিয়ে। বন্ধের হয়ে যাওয়ার সম্ভাবনায় প্রবাসের মাটিতে প্রতিবাদের ঝড় তুলেন ফ্লাইট চালু রাখতে। এ নিয়ে সিলেট ও লন্ডনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। সুধি ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। তবে আশার কথা হলো, গুরুত্বপূর্ণ এ রুটে বিমানের ফ্লাইট চালু থাকবে বলে আশ্বস্থ করেছেন বিমানের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বুধবার) নর্থ ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের দাবি নিয়ে বিমান চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় ফ্লাইট চালু রাখার ব্যাপারে আশ্বাস দেন বিমান  চেয়ারম্যান। বিমানের চেয়ারম্যানের সঙ্গে কথা বলা প্রসঙ্গে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী একটি গণমাধ্যমে বলেন, সকালে বিমান চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। সিলেট-মানচেস্টার রুটে ফ্লাইট নিরবচ্ছিন্নভাবে চালু রাখার ব্যাপারে কথা বলি। এ সময় বিমান চেয়ারম্যান আশ্বস্থ করে বলেছেন, এ রুটে বিমানের ফ্লাইট বন্ধ হবে না। চালু থাকবে। টিকিটিং সিস্টেম চালু রাখতে তিনি ইতিমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অবশেষে সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু থাকছে

সর্বশেষ পরিমার্জন: ০৭:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫