ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আইন অমান্য করায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

রায়হান মাহামুদ, (গাজীপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৯৩ বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে জরিনা বেসরকারি ক্লিনিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ক্লিনিকটি সিলগালা করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । জানা গেছে, বুধবার (১২ ই মার্চ ) বিকেল উপজেলাধীন জামালপুর কলাকাটুয়া এলাকায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জারিনা বেসরকারি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক জাকিয়া বেগমকে (৪৫)  ৮০ হাজার টাকা জরিমানা করেন  ।  এবং ক্লিনিকটিকে সিলগালা করা হয় । এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ গণমাধ্যমকে জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘন করার অপরাধে উপজেলাধীন জামালপুর কলাপাটুয়ায় অবস্থিত  জরিনা বেসরকারি ক্লিনিকটিকে  ৮০ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করা হয়েছে । এ অভিযানে সাথে ছিলেন  ডাঃ জেসিলি ঘোষ মুনমুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেঞ্চ সহকারি মোঃ আল আমিন ভূঁইয়া ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আইন অমান্য করায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ০২:০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫