ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
সুশাসনের জন্য নাগরিক সুজনের গাজীপুর মহানগর কমিটি গঠন

ইসমাইল মাস্টার, গাজীপুর
- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৬ বার পঠিত

ইসমাইল মাস্টার, গাজীপুর: সুশাসনের জন্য নাগরিক সুজনের গাজীপুর মহানগর কমিটি গঠন করা হয়েছে। ২৫ এপ্রিল ২০২৬ শনিবার বিকেল চারটায় গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় বদর উদ্দিন মেনসন এর চতুর্থ তলায় টিটিসি মিলনায়তনে গাজীপুর মহানগর কমিটি গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ মনিরুল ইসলাম রাজিবের সভাপতিত্বে কমিটি গঠন ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুজন গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির।
সুজন গাজীপুর জেলা সাধারণ সম্পাদক ইফতেখার শিশির এর সঞ্চালনায় সভার শুরুতে প্রধান অতিথি কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সুজনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট সুশাসনের জন্য নাগরিক সুজন এর গাজীপুর মহানগর কমিটি গঠন করা হয়।
সুশাসনের জন্য নাগরিক সুজন এর নবগঠিত গাজীপুর মহানগর কমিটিতে মোঃ মনিরুল ইসলামক রাজিব সভাপতি এবং মোঃ ইসমাঈল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
কমিটির ৫ জন সহ-সভাপতি হলেন অধ্যাপক মোঃ আবুল হোসেন চৌধুরী, মোঃ ইউনুছ মিয়া শিমুল, প্রফেসর জেসমিন সুলতানা ডেইজি, ইঞ্জিনিয়ার ফাহাদ ভূঁইয়া ও মনিরুজ্জান বুলবুল। কবি গোলাম মোস্তফাক,এডভোকেট আ ক ম মোজাম্মেল হক,নুরুল ইসলাম সাজিবকে যুগ্মসাধারণ সম্পাদক এবং এম আখতারুজ্জামান কে সাংগঠনিক সম্পাদক, বাদল আহমেদকে অর্থ সম্পাদক বিষয়ক সম্পাদক, এডভোকেট আবুল কালাম আজাদ দপ্তর সম্পাদক ও রাশেদুল ইসলামকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়।



















