ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মহম্মদপুরে ক্রীড়া–সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রীকে সংবর্ধনা

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ৯ বার পঠিত
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা):    মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নিতাই রায় চৌধুরী-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয়ে উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি ও গণগ্রন্থাগারের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
মন্ত্রী অতীত সময়ের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, শিক্ষার গুণগত মান পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. খাঁন রোকনুজ্জামান, অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, ওসি (তদন্ত) আবুল খায়ের, মিজানুর রহমান কাবুল ও মো. জিয়াউল হক বাচ্চু।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দ কলেজের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মহম্মদপুরে ক্রীড়া–সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রীকে সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন: ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬