ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে

সর্বশেষ :
সুন্দরগঞ্জে ৪০ হাজার টাকায় বিক্রিকৃত কন্যা শিশুটি কে উদ্ধার করেছে পুলিশ উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, ৩জনের আমৃত্যু কারাদণ্ড গাইবান্ধায় নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে আলোচনা সভা বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ তিন দিনের ব্যবধানের তিনজন গুলিবিদ্ধ মামলা হয়নি থানায়, আটক হয়নি কেউ গৌরীপুরে সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফন নিয়ে বাধার অভিযোগ মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
  • 🏠
  • ঢাকা বিভাগ, রূপসী বাংলা
  • আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • নাগরিক ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ পরিমার্জন : ০৪:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পঠিত

Oplus_16908288

মোঃ মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে বেগম রোকেয়া সরণিতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা সড়কে নেমে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের প্রধান দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের পরিকল্পনা বাতিল করে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত মাঠের সংকট রয়েছে। এ অবস্থায় পুরোনো বাণিজ্য মেলার মাঠটি তাঁদের গবেষণা ও অন্যান্য শিক্ষা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে সচিবালয় স্থাপন করা হলে এলাকার পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘পুরোনো বাণিজ্য মেলার মাঠটি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠ। ১৯৩৮ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সময় মাঠটি এর অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ বিভিন্ন কার্যক্রমে মাঠটি ব্যবহৃত হয়েছে। আশির দশকে সরকার এটি নিয়ে নেয়। আমরা আমাদের গবেষণার জন্য মাঠটি আবার ফেরত চাই।’

এর আগে বুধবার সকালে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে গত তিন দিন ধরে আন্দোলন করছেন শেকৃবির শিক্ষার্থীরা। মাঠটির মালিকানা ও ব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবি এবং সরকারের পরিকল্পনার মধ্যে বিরোধের জেরে বৃহস্পতিবার আবারও সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর :
এ জাতীয় আরও খবর

সুন্দরগঞ্জে ৪০ হাজার টাকায় বিক্রিকৃত কন্যা শিশুটি কে উদ্ধার করেছে পুলিশ

উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, ৩জনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধায় নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে আলোচনা সভা

বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত

তিন দিনের ব্যবধানের তিনজন গুলিবিদ্ধ মামলা হয়নি থানায়, আটক হয়নি কেউ

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

সুন্দরগঞ্জে ৪০ হাজার টাকায় বিক্রিকৃত কন্যা শিশুটি কে উদ্ধার করেছে পুলিশ

উলিপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, ৩জনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধায় নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে আলোচনা সভা

বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সর্বশেষ পরিমার্জন : ০৪:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬