আড়ানীর মানুষ এতো দিন শাহরিয়ার এর ভয়ে আওয়ামী লীগ কে ভোট দিতো–আবু সাইদ চাঁদ

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৩২ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও রাজশাহী -৬ আসনে আগামী জাতীয় নির্বাচনে আবু সাঈদ চাঁদকে বিজয়ী করার লক্ষে বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ নভেম্বর বিকেল ৪ টায় আড়ানীর চকসিংগা মেডিকেল মোড়ে আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও মোশারফ হোসেন লিটনের সঞ্চালনায় এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ, প্রধান বক্তা ছিলেন, আড়ানী পৌর বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন, আড়ানী পৌর বিএনপি সাধারণ সম্পাদক, মোস্তাক আহমেদ বিল্টু, রাজশাহী জেলা যুব দলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এমশামীম সরকার, আড়ানী পৌর সাংগঠনিক সম্পাদক জিয়াউর হক, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মহিদুল ইসলাম জুয়েল, আড়ানী ইউনিয়ন বিএনপি সভাপতি সাজদার রহমান, আড়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, এতো দিন আড়ানীর মানুষ শাহরিয়ারের ভয়ে আওয়ামী লীগকে ভোট দিতো এখন তারা মুক্ত। এবার বিএনপি ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব একেবারে দুর করবে তারেক রহমান। এ সময় তিনি বাঘা চারঘাট নিয়ে তার পরিকল্পনার কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।


















