ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘের দখলের অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ৫৫ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘের দখলের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের শেখ মনিরুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মোঃ আবু ইয়াহিয়া মোর্ত্তজা (৫০), মোঃ নাজমুল হুদা(৫৫), মোঃ শহিদুল গাজী(৪০) ব্যক্তিগণ গত ৯ ডিসেম্বর২০২৫ তারিখে ৩৪৪/৬৬-৬৭ কেসের চিরস্থায়ী বন্দোবস্ত জমি ভোর রাতে দেশীয় অস্ত্র নিয়ে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করে নেয়। এ সময় ঘেরের বাসা ভেঙে গুঁড়িয়ে দেয়। পাশাপাশি ঘেরের ভিতরে জাল দিয়ে আনুমানিক ৪ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়।

মনিরুল জানায়, পুনরায় আমি যদি ঘের দখল নেয়ার চেষ্টা করি, তাহলে উল্লেখিত ব্যক্তিরা আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। শেখ মনিরুল ইসলাম আরও জানান, যে জায়গাটা নিয়ে বিরোধ চলমান, যাহাতে ঐ জায়গার উপর দখল নিতে না পরে সেজন্য সাতক্ষীরা আদালতে গত ৩ নভেম্বর ঘেরে প্রবেশে নিষেধাজ্ঞার মামলা করি।তাহারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক আমার জমি দখল করে নিয়েছে।
স্থানীয় হাসান আলী জানান, দীর্ঘদিন ধরে মনিরুল ঐ জায়গাটা ভোগ দখল করে আসছিল। হঠাৎ রাতারাতি ঘেরের বাসা ভাঙচুর করে তাহারা ঘের দখল করে নিয়েছে। এ সময় ঘেরে অনেক টাকার মাছ ধরে নিয়ে গেছে বলে শুনেছি।
অভিযুক্তদের মুঠো ফোনে ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি


















