ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজার এলাকায় অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বন বিভাগ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, আধুনগর বাজার এলাকায় বন বিভাগের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে করাতকল পরিচালনা এবং চেরা কাঠের সঠিক হিসাব সংরক্ষণ না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে হেলাল উদ্দিন সমিলকে ৫ হাজার টাকা, রেজাউল সমিলকে ৮ হাজার টাকা এবং জামাল সমিলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বন বিভাগের বিধিমালা-১২ অনুযায়ী লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত এ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
অভিযানকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি বন রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন, লোহাগাড়া থানার এএসআই আলা উদ্দিন, উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ হেলাল, আনসার ব্যাটালিয়নের সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ বলেন, পরিবেশ সুরক্ষা এবং বনজ সম্পদ রক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

13 October 2026

হোমনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০৪:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬