ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ইসলামপুরে পরিত্যক্ত ২৯৩ কেজি সরকারি চাউল উদ্ধার বিতরণ এতিমখানায়

  • আব্দুল আওয়াল
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ০ বার পঠিত
আব্দুল আওয়াল:    জামালপুরের ইসলামপুরে পরিত্যক্ত অবস্থায় ২৯৩ কেজি সরকারি চাল উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সিরাজাবাদ খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সেখানে নেওয়া হয়ে থাকতে পারে। তবে চালগুলো সেখানে কীভাবে এল, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ জুবায়েরের নির্দেশে উদ্ধার করা ২৯৩ কেজি চাল উপজেলার আশারফুল উলুম কেরাতিয়া মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
ইউএনওর পক্ষে পলবান্ধা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো. শাহীন চালগুলো মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় পাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়েছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

লামা ট্রাফিক বিভাগের ইনচার্জ গোবিন্দ চন্দ্র দাস পেলেন শ্রেষ্ঠ টিআই সম্মাননা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ইসলামপুরে পরিত্যক্ত ২৯৩ কেজি সরকারি চাউল উদ্ধার বিতরণ এতিমখানায়

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬