ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ রায়হান মাহামুদ :

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

সভায় মো. আবুল কালাম আজাদ বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমানো এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই দিবসটির মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, আগাম সতর্কবার্তার ভিত্তিতে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য তিনি সচেতনতা বৃদ্ধি, যথাযথ প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিস কর্মকর্তা অনুপ কুমার সিংহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আকন্দ, ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবু বকর, ফায়ার ফাইটার মাহফুজ, সাকিব, রাবিদ, মামুন ও ফারুকসহ শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬