
জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা ট্রাফিক বিভাগের ইনচার্জ টিআই গোবিন্দ চন্দ্র দাস দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারত্ব ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ টিআই (সেপ্টেম্বর ২০২৬)’ সম্মাননা স্মারক পেয়েছেন।বান্দরবান জেলা পুলিশের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লামা উপজেলায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করে আসছেন টিআই গোবিন্দ চন্দ্র দাস। সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব দায়িত্ব পালনে তাঁর পেশাদারত্ব ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে।লামা ট্রাফিক বিভাগের ইনচার্জ হিসেবে গোবিন্দ চন্দ্র দাস যোগদানের পর থেকে লামা বাজারে যানজট কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মিত ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপের ফলে সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। এতে যানবাহন চলাচল আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে বলেও মনে করছেন তাঁরা।স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের প্রত্যাশা, ট্রাফিক বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে লামা বাজারের যানজট আরও কমবে এবং পথচারীদের চলাচল সহজ হবে।লামা ট্রাফিক বিভাগে তাঁর সঙ্গে দায়িত্ব পালন করছেন সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. খাইরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছেন।সংশ্লিষ্টদের মতে, দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করে। টিআই গোবিন্দ চন্দ্র দাসের এ অর্জন লামা ট্রাফিক বিভাগের জন্যও সম্মানজনক।স্থানীয়দের প্রত্যাশা, এ অর্জনকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে লামার সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











