ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:    চট্টগ্রামের লোহাগাড়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন-আখন্দ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা এবং বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবের মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার তার বক্তব্যে পূজা উদযাপন কমিটিগুলোর ফেসবুক পেজ সক্রিয় রাখা, গুজবের প্রতিবাদে দ্রুত সঠিক তথ্য প্রচার এবং প্রতিমা বিসর্জনের স্থান আগে থেকে নির্ধারণের ওপর গুরুত্ব দেন। নিরাপত্তার স্বার্থে দিনের আলোতে প্রতিমা বিসর্জন সম্পন্ন করারও আহ্বান জানান তিনি।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

13 October 2026

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ১০:১৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬