ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
গাইবান্ধায় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

মজনু মিয়া, গাইবান্ধা:    “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি এনজিওর প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শিরিন আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটু, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনা সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কন্যাশিশুদের উচ্চশিক্ষা নিশ্চিত করা এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং তাদের সম্ভাবনার বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্য

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

গাইবান্ধায় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

সর্বশেষ পরিমার্জন : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬