ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডিমলায় ৭৮টি দুর্গাপূজা মন্ডপে নিরাপত্তায় ৫০০ আনসার-ভিডিপি সদস্য,যাচাই-বাছাই সম্পন্ন

0-3840x1742-0-0-{}-0-12#

নীলফামারী জেলা প্রতিনিধি:    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারীর ডিমলা উপজেলায় ৭৮টি পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য ৪৬৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য নিয়োগের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৫৬ জন নারী ও ৩১২ জন পুরুষ সদস্য রয়েছেন। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনে দুজন নারী ও চারজন পুরুষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ইউনিয়নভিত্তিক সদস্যদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান, উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ নুরতাজ খাতুন সহ বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা ও দলনেত্রীরা। তাঁদের উপস্থিতিতে সদস্যদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে জেলা কমান্ডের নির্দেশনা অনুযায়ী ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আনসার-ভিডিপি সদস্যদের বাছাই করে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে।
ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, “জেলা কমান্ডের নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেক ইউনিয়নভিত্তিক আনসার-ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই করে নিয়োগ প্রদান করছি। আশা করি, নিয়োগপ্রাপ্ত প্রত্যেক সদস্য তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রেখে কাজ করতে হবে, যাতে পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডিমলা উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং শারদীয় দুর্গাউৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে।

Share this news as a Photo Card

12 October 2026

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ডিমলায় ৭৮টি দুর্গাপূজা মন্ডপে নিরাপত্তায় ৫০০ আনসার-ভিডিপি সদস্য,যাচাই-বাছাই সম্পন্ন

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬