ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

‎​বগুড়ায় ফেসবুকে অস্ত্রের মহড়া দিয়ে বার্মিজ চাকুসহ গ্রেফতার দুই

‎​
‎
‎আব্দুল হান্নান ​শাজাহানপুর (বগুড়া)
‎
‎বগুড়ায় হাতে আগ্নেয়াস্ত্র ও বার্মিজ চাকু নিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে কিশোর গ্যাং ‘সুইট গ্রুপ’-এর দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু এবং অপরাধের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
‎
‎​রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎​গ্রেফতারকৃতরা হলো, শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া এলাকার এরশাদুল রহমানের ছেলে এরিন আহম্মেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার সাইফুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (১৯)।
‎
‎​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে জনৈক সুইট (১৯) তার হাতে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে বিশেষ ভঙ্গিমায় মহড়ার ভিডিও তৈরি করে। পরবর্তীতে তার সহযোগীর মাধ্যমে সেই ভিডিও ফেসবুকে আপলোড করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের দৃষ্টিগোচর হয়।
‎
‎​পরবর্তীতে বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ডিবির এসআই (নিঃ) রুবেল প্রামানিকের নেতৃত্বে একটি চৌকশ টিম অভিযানে নামে। ডিবির দল ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সুইট ও তার সহযোগী মিরাজুলকে গ্রেফতার করে। অভিযানকালে সুইটের কাছ থেকে ভিডিওতে ব্যবহৃত ৬.৭ ইঞ্চি দৈর্ঘ্যের (বন্ধ অবস্থায় ৪.১ ইঞ্চি) অত্যাধুনিক বার্মিজ চাকুটি উদ্ধার করা হয়।
‎
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা জানান, এই বিষয়ে আজ সোমবার বেলা ১২টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা অফিস প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের (প্রেস ব্রিফিং) আয়োজন করা হয়েছে। সেখানে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

কালীগঞ্জে পরিবেশ রক্ষায় ও বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপণ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

‎​বগুড়ায় ফেসবুকে অস্ত্রের মহড়া দিয়ে বার্মিজ চাকুসহ গ্রেফতার দুই

সর্বশেষ পরিমার্জন : ০৪:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬