ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজারে বস্তাভর্তি ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার: সিএনজি জব্দ

  • শ.ম.গফুর
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার,কক্সবাজার

কক্সবাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’র অভিযানে দক্ষিণ খরুলিয়া এলাকা থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে।সোমবার (১২ অক্টোবর) এসআরবি-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ো ৯ টায় এসআরবি-১৫’র একটি দল ঝিলংজার দক্ষিণ খরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী সিএনজি অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে এসআরবি সদস্যরা পরিত্যক্ত সিএনজিটিতে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর লুকানো ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করেন।এ ঘটনায় জড়িত পলাতক আসামি ছলিম উল্লাহ ও অজ্ঞাতনামা আরেকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

দারিবাতিলয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজে অবৈধ নিয়োগ ও জড়িতদের শাস্তির দাবিতে উত্তাল মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কক্সবাজারে বস্তাভর্তি ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার: সিএনজি জব্দ

সর্বশেষ পরিমার্জন : ০৩:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬