ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দারিবাতিলয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজে অবৈধ নিয়োগ ও জড়িতদের শাস্তির দাবিতে উত্তাল মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

মোঃ মজনু মিয়া,গাইবান্ধাঃ
গাইবান্ধার ঐতিহ্যবাহী দারিয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার গোপন বাণিজ্য ও নজিরবিহীন অনিয়মের তীব্র প্রতিবাদে এবং অবৈধ সেই নিয়োগ অবিলম্বে বাতিল ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার ১১ অক্টোবর, ২০২৬ দুপুর ০১:৩০ মিনিটে দারিয়াপুরের তেঁতুলতলায় ‘সচেতন দারিাপুরবাসী’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি পেশ করেন।

সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বক্তব্য রাখেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এতে আন্দোলনের সংহতি জানিয়ে বক্তব্য রাখেন লিলি রানী, ফরিদুল ইসলাম, আপন কুমার, শীতল, মমিন, ওয়াহেদুন্নবী, তহিদুল ইসলাম, সজীব সরকার এবং দিলীপ কুমার সহ আরও অনেকে।

বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেধাবীদের বঞ্চিত করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে যে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে, তা আমরা কোনোভাবেই মেনে নেব না। এই দুর্নীতিগ্রস্ত ও অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং পর্দার আড়ালের মূল হোতাসহ জড়িত সকল রাঘববোয়ালদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে অনতিবিলম্বে এই নিয়োগ বাণিজ্যের নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত নিশ্চিত করে জড়িত সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রশাসন ও শিক্ষা

মন্ত্রণালয়ের প্রতি জোরালো দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত এই অবৈধ নিয়োগ বাতিল ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে পুরো গাইবান্ধা জেলাজুড়ে রাজপথ কাঁপানো তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

‎শাজাহানপুরে বিট ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দারিবাতিলয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজে অবৈধ নিয়োগ ও জড়িতদের শাস্তির দাবিতে উত্তাল মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

সর্বশেষ পরিমার্জন : ০৯:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬