ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

শহীদুল ইসলাম সোহাগ, শরণখোলা (বাগেরহাট):    বাগেরহাটের শরণখোলায় একটি আমগাছ থেকে মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১অক্টোবর) সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধারের পর দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় গ্রাম পুলিশ সেলিম হাওলাদার জানিয়েছেন, নিহতের স্ত্রী জবেদা বগেম সকালে তার স্বামীকে বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে খবর দেন। এসময় তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে জানান বিষয়টি। পরে পুলিশ গিয়ে গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
গ্রাম পুলিশ সেলিম আরো জানান, মিলন মোল্লার বাড়ি বাগেরহাট সদরে। তার বাবার নাম মৃত রায়হান মোল্লা। ২০-২৫ বছর আগে শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদাকে বিয়ে করে শ্বশুর  বাড়িতেই বসবাস করতেন। অভাবের সংসারে মিলন নিজে দিনমজুরি আর স্ত্রী জবেদা ভিক্ষা করে জীবনযাপন করতেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বলতে পারেননি ওই গ্রাম পুলিশ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানিয়েছেন, দিনমজুর মিলন মোল্লার মরদেহ উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা সম্ভব হবে।

Share this news as a Photo Card

12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬