ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. রথীন্দ্রনাথ মণ্ডলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি, হাসপাতালে চিকিৎসকসহ সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গি মোড়ে নীলফামারী মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন। নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবব্রত হালদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন।

এতে বক্তব্য দেন নীলফামারী মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সোহরাব হোসেন, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জেলা কমিটির আহ্বায়ক সোহেলুর রহমান সোহেল, ইন্টার্ন চিকিৎসক ডা. সজল কুমার ঘোষ ও ছাত্র প্রতিনিধি নেওয়াজ মাহমুদ ইমন।

বক্তারা জানান, রোববার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনকালে আলট্রাসনোগ্রাম রিপোর্ট নেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার হন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল। অভিযোগ অনুযায়ী, বেসরকারি অ্যাম্বুলেন্সচালক নাঈম ইসলাম তাঁকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন। চিকিৎসকের চিৎকার শুনে অন্যরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত নাঈমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, হাসপাতালে দায়িত্ব পালনকালে একজন চিকিৎসকের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসকেরা মানুষের সেবায় নিয়োজিত থাকলেও কর্মস্থলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন বলেন, চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসকদের বারবার নির্যাতনের শিকার হতে হচ্ছে। চিকিৎসকদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা না হলে চিকিৎসাসেবা ব্যাহত হবে।

মানববন্ধন থেকে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি, হাসপাতালে চিকিৎসকসহ সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করা, জনবলসংকট দূর করা এবং দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফি বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত নাঈম ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

কক্সবাজারে বস্তাভর্তি ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার: সিএনজি জব্দ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

সর্বশেষ পরিমার্জন : ০৩:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬