ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শারদীয় দুর্গাপূজা ঘিরে আরপিএমপির মতবিনিময় সভা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • রাসেল রানা, রংপুর
  • সর্বশেষ পরিমার্জন : ১০:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পঠিত

রাসেল রানা, রংপুর:    আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।

সভায় উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা জরুরি। তিনি প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ধারণকৃত ভিডিও সংরক্ষণ, নিরাপত্তা জোরদার এবং সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, নিয়মিত টহল বৃদ্ধি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে রংপুর মহানগরীতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভা শেষে পুলিশ কমিশনার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

হোমনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শারদীয় দুর্গাপূজা ঘিরে আরপিএমপির মতবিনিময় সভা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

সর্বশেষ পরিমার্জন : ১০:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬