ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি—ফুলবাড়ীতে নানা আয়োজনে দিবস পালন

মোঃ জাহাঙ্গীর আলম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, জনসচেতনতামূলক প্রশিক্ষণ এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় বিশেষ মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো আকস্মিক দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আখতারুজ্জামান সওদাগর।

মহড়ায় অগ্নিকাণ্ডের সময় আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল, অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার এবং ভূমিকম্পের সময় নিরাপদে অবস্থান ও ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার পদ্ধতি তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

আয়োজকেরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইসলামিক রিলিফ বাংলাদেশ, এমজেএসকেএস এবং অ্যাকশন এইড বাংলাদেশ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি—ফুলবাড়ীতে নানা আয়োজনে দিবস পালন

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬