আ’লীগের নাশকতার প্রতিবাদে কটিয়াদী ছাত্রদলের বিক্ষোভ

- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৯৬ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর লকডাউনের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কটিয়াদী উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৩নভেম্বর) বিকালে উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সিয়ামের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ছাত্রদল নেতা কর্মীরা ‘১৩ তারিখ সারাদিন, লীগ ধরে জেলে দিন, লীগ ধর জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকারীরা বলেন, ২০২৪ সালেও আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী তাদের পরিবার-পরিজন নিয়ে ভারতে পালিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের কোনো সঠিক ঠিকানা জানা যায়নি।
ভারতের মাটিতে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে, গণতন্ত্র বিলীন করতে, গণতান্ত্রিক নির্বাচনকে ব্যাহত করতে এবং আগুন, সন্ত্রাস, ককটেল বোমার মাধ্যমে জনজীবন ব্যাহত করতে চায়।
২৪শে গণ-অভ্যুত্থানে যেভাবে সকলে মিলে স্বৈরাচারকে রুখে দিয়েছে সেভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের কার্যক্রমকে রুখে দিতে বাংলার আপামর জনতা সর্বদা প্রস্তুত।






















