ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
শ্রীপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৩ বার পঠিত

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা দক্ষিণপাড়া মদিনাতুন উলূম দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদরাসা মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবু সাঈদ খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম খান রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা আব্দুল হান্নান, শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান খান সাজু, সাবেক সহ-সভাপতি হারুন অর রশীদ খান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, সাবেক দপ্তর সম্পাদক আওলাদ হোসেন খান, বিদ্যোৎসাহী সদস্য শাফিজ শেখ, দাতা সদস্য সাদিকুর রহমান খান রকি এবং পৌর শ্রমিক দল নেতা হাবিবুল্লাহ খান, ছাত্রদল নেতা শেখ মোহাম্মদ আরিফ সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সফলতা কামনা করেন। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি



















