ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে উপস্থিত ৭৫৯৪ শিক্ষার্থী

ইসমাইল হোসেন,গাজীপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১৮ বার পঠিত
ইসমাইল হোসেন,গাজীপুর:   সারাদেশের ন্যায় গাজীপুরেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫  শুরু হয়েছে।  আজ ১৫ এপ্রিল  বুধবার প্রথম দিন বাংলা বিষয়ে  পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গাজীপুর  সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার   ৫টি উপজেলার সর্বমোট ১৬ টি কেন্দ্রে সরকারি -বেসরকারি বিদ্যালয়ের ৭৫৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায়  অংশগ্রহণ করে।   এরমধ্যে ২৯২৭ জন ছাত্র এবং ৪৬৬৭ জন জন ছাত্রী। উপস্থিতির হার ৬৪.৩৭ শতাংশ। গাজীপুরে  প্রথম দিনে  ৪২০৩ জন শিক্ষার্থী  অনুপস্থিত ছিল। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্যসূত্রে আরো জানা যায় জেলার কালিয়াকের উপজেলায়  সর্বাধিক ৭৭.৫৪ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।  আজকের পরীক্ষায় শ্রীপুর উপজেলায় সর্বনিম্ন ৫০.৪৫ শতাংশ শিক্ষার্থী  অংশগ্রহণ করে।
এছাড়াও গাজীপুর সদর উপজেলায় উপস্থিতির হার ৬৭ দশমিক ৩৮ শতাংশ কালিগঞ্জ উপজেলায় ৬৪.০৪ শতাংশ কাপাসিয়া উপজেলায় ৫৯ দশমিক ৩৫ শতাংশ এবং টঙ্গীতে ৭৩ দশমিক ৮৬ শতাংশ।
গেল বছর ডিসেম্বর মাসে  প্রাথমিক বৃত্তি  পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে একটি রিট আবেদনের  প্রেক্ষিতে   মহামান্য হাইকোর্টের নির্দেশে বৃত্তি পরীক্ষা স্থগিত ছিল।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে উপস্থিত ৭৫৯৪ শিক্ষার্থী

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬