নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১২ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন ¯^পনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ| গত মঙ্গলবার বিকেলে বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়| আটক ¯^পন চাটখিল পৌরসভার ১ ন¤^র ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে| চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ ¯^পনকে আটকের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করে| তাকে আনতে চাটখিল থানা পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর লায়ন ¯^পন কিছুদিন পলাতক ছিলেন| এরপর তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান| দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে| ¯^পনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে|
এস আই শফিউল ইসলাম আরও বলেন, চাটখিল থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে| আইনি প্রক্রিয়া শেষে বিমানবন্দর থানা পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে|



















