ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আশুলিয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না গ্রেপ্তার

আকতার হোসেন,সাভার ( ঢাকা )
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ৬৩ বার পঠিত
সাভারের আশুলিয়া জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকার এম.এস. গলিতে অভিযান চালিয়ে জনৈক রিপনের বাড়ির দ্বিতীয় তলা থেকে সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করে পুলিশ।এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি ধারালো ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
 এছাড়া গতকাল গভীর রাতে জামগড়া এলাকায় একদল দুর্বৃত্ত চার যুবকের উপর এলোপাতাড়ি হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ।
এ ব‍্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আসামিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ত্রাস ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আশুলিয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫