ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
আহত গন্ধগোকুল উদ্ধার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় বাসিন্দা শিপন মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা তাল খাটাশটি আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দিয়ে পরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, তারা “তাল খাটাশ” (গন্ধগোকুল)টি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনবিভাগ (বন্যপ্রাণী) কার্যালয়ে হস্তান্তর করেছি। আহত “তাল খাটাশ” (গন্ধগোকুল)টি স্তন্যপায়ী। দেহ স্থূল ও রুক্ষ বাদামি-ধূসর বা ধূসর-কালো লোমে ঢাকা থাকে। ইংরেজিতে বলে ‘এশিয়ান পাম সিভেট’। বাংলায় তাল খাটাশ, ভোন্দর, লঙ্গর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে ডাকা হয়। তালের রস পান করে বলে একে তাড়ি বিড়ালও বলে কেউ কেউ। বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমছে। প্রাণীটি নিশাচর। এরা মানুষের বেশ কাছাকাছি থাকে। দিনের বেলায় বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে, লেজটি ঝুলে থাকে নিচের দিকে। মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম, পাখির ছানা, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। খাদ্যের অভাব হলে এরা মুরগি, কবুতর এসব চুরি করে। ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে এরা। অন্ধকারে অন্য প্রাণীর গায়ের গন্ধ শুঁকে সেটাকে চিনতে পারার ক্ষমতা রয়েছে এদের। এর শরীরের গন্ধ উৎপাদনকারী গ্রন্থি থেকে নিঃসৃত রস সুগন্ধি তৈরিতে ব্যবহার হতো। “তাল খাটাশ” বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয় উপত্যকা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ফিলিপাইনসহ এশিয়ার আরও অনেক দেশে এ প্রাণী বহুদিন ধরে আছে।
আরও পড়ুন:


















