ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ইন্দুরকানীতে রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৫৫ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় বুধবার (২২ জানুয়ারি) রাতে জেলে জাহাঙ্গীর হোসেনের বসত বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবা গত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল সিঁদকেটে ঘরের ভিতরে ঢুকে মা, মেয়ে ও নাতিকে মুখ বেঁধে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহতরা হলেন জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (৪৫), মেয়ে জুয়েনা (১৩) এবং নাতি ইয়েনাকে (১২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়। এ সময় আহতদের ডাকচিৎকার শুনে তিনজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে আটার দিকে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জেসমিন বেগমকে মাথা ও মুখমন্ডলে এলোপাথারি ভাবে কোপানো হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে স্বজনরা। আবু হানিফ নামে আহতের এক নিকট আত্মীয় জানান, চুরি কিংবা অন্য কোন খারাপ উদ্দেশ্যে দুর্বৃত্তের দল ঘরে ঢুকে পড়ে। হয়ত ঘরের লোকজন তাদেরকে চিনে ফেলায় কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায় । ঘটনার সময় বাড়িতে আহত ওই তিনজন ছাড়া কোন পুরুষ লোক ছিল না। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বলেন, জাহাঙ্গীর হাওলাদারের ঘরে গভীর রাতে সিঁদকেটে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:


















