ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ইন্দুরকানীতে রাস্তা কেটে ৩৫ পরিবারকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৫৮ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তাকেটে ৩৫ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এক আ’লীগ নেতা। জানা যায়, উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের ওয়ার্ড আ’লীগ নেতা আব্দুল করিম জোর করে চলাচলের রাস্তা কেটে ৩ বছর ধরে ৩৫টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উত্তর ভবানীপুরে ভুক্তভোগী পরিবারগুলো ওই আ’লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন। মানববন্ধরে উপস্থিত ছিলেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, জামায়াত নেতা শাহারুল আলম, বিএনপি নেতা ইব্রাহিম মাতুব্বর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইন্দুরকানী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, “আমি প্রায় ৫০ বছর ধরে এই রাস্তাটি দিয়ে লোকজনকে চলাচল করতে দেখছি। কিন্তু বিগত সরকারদলীয় নেতা আব্দুল করিম নিজের প্রভাব খাটিয়ে রাস্তাটির একটি অংশ দাবি করে তা বন্ধ করে দেন। ভুক্তভোগী আঃ রশিদ সেখ জানান, আমাদের বাপ-দাদার আমল থেকে এই রাস্তা আমাদের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু করিম মিয়া জোর করে এটি বন্ধ করে দিয়েছে। রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, কোনো অসুস্থ ব্যক্তিকে ডাক্তারখানায় নিতে পারি না। কেউ মারা গেলে তাকে জানাজা পড়াতেও সমস্যা হয়। স্থানীয় বাসিন্দা আমজেদ আলী সেখ বলেন, গত বর্ষার সময় আমাদের এক বাড়ির মানুষ মারা গেলে জানাজায় ইমাম আনতে কলাগাছের ভেলা বানিয়ে যেতে হয়েছিল। করিম মিয়ার ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না।আরেক ভুক্তভোগী রওশন আরা বেগম বলেন, এটি শত বছরের পুরনো রাস্তা। করিম মিয়া দলীয় প্রভাব খাটিয়ে রাস্তা কেটে ফেলেছেন। আমরা চাই, এই রাস্তা পুণঃনির্মাণ করা হোক। তাই আমরা সবাই মিলে মানববন্ধনের মাধ্যমে আমাদের দাবি জানিয়েছি।
আরও পড়ুন:


















