ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১০ ভরি স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকা লুট

ইবি কর্মকর্তার বাড়িতে ডাকাতি

উজ্জ্বল মাহমুদ
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ১৩৬ বার পঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এলাকার পিয়ারপুর গ্রামে শনিবার গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ইবি কর্মকর্তা আনোয়ার হোসেন (মুলকো), পিতা মকছেদ মণ্ডলের বাড়িতে এই ডাকাতির ঘটনায় নগদ লক্ষাধিক টাকা, তিন ভরি সোনার গহনা এবং সাত ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী পরিবার জানায়,২৫ মে রাত আনুমানিক ৩টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বাড়ির বিভিন্ন ঘর তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে ছিলেন।
আনোয়ার হোসেন অভিযোগ করেন, এর আগেও তাদের বাড়িতে একাধিকবার ডাকাতি হয়েছে। কিন্তু প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস মিললেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগের অভিজ্ঞতায় এবার তিনি আর থানায় অভিযোগ করবেন না বলে জানিয়েছেন।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী সেখ বলেন,
“ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকায় টহল জোরদার করা হয়েছে।”
ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

১০ ভরি স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকা লুট

ইবি কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সর্বশেষ পরিমার্জন: ০৭:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫