ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ইসলামপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৬৬ বার পঠিত

ইসলামপুর (জামালপুর)প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। প্রথম জানাজার নামাজ তার শশুরবাড়ী রংপুর জেলার পরীগঞ্জ ও দ্বিতীয় জানাজার নামাজ শনিবার(২৫জানুয়ারি)সকাল ১১টায় ইসলামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে দল-মত নির্বিশেষে সকলে অংশ গ্রহণ করেন। জানাজা পূর্ব মরহুমের প্রতি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক কেবিনেট সচিব এএস এম আব্দুল হালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাবেক পৌর মেয়র জিয়াউর হক জিয়া, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান সরকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার, উপজেলা নায়েব আমির আমজাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার(২৪ জানুয়ারি)সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি গর্ভধারিণী মা, স্ত্রী, ২পুত্র, ১কন্যা, এক ভাই, চার বোনসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আরও পড়ুন:


















