ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
ঈদে অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু হবে ১৪মার্চ খেকে

আবু সাঈদ তুষার, আঞ্চলিক প্রতিনিধি (সাভার)
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ১৮২ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত সুবিধার্থে বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ই মার্চ। অগ্রিম হিসেবে ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। ৬ই মার্চ (২০২৫) বৃহস্পতিবার ‘বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের’ ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়। এই বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, আগামী ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এদিন একযোগ অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দিবে। ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা। ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়ার আদায়ের বিষয়ে তিনি জানান, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।নিরাপদ যাত্রা নিশ্চিতে এই ঈদে বাড়তি কি প্রস্তুতি নিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে রাকেশ জানান, ঈদের সময় আগের মতোই বাস চলাচল করবে। তবে ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যাতে যানজটে আটকে না থাকতে হয়, সেই জায়গাগুলোতে প্রশাসনকে নজর দিতে হবে। তাছাড়া ঈদের সময় আমাদের মালিক সমিতির মনিটরিং টিম থাকবে টার্মিনালে, তারা কাজ করবে। নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে রেখে তারপরে গাড়ি ছাড়ার একটা পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুন:























