ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
লামায় দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ

জাহিদ হাসান, বান্দরবান
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২৪ বার পঠিত
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে বিশাল আকারের সৌরবিদ্যুৎ ব্যবস্থা। এর ফলে হাসপাতালের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে এবং রোগীরা উন্নত সেবা পাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিমের ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেওয়া হয়েছে।
লামা উপজেলা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বমুবিলছড়ি এবং আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের বাসিন্দাদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল হলো এই হাসপাতাল। কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে বিদ্যুতের সমস্যা লেগেই ছিল, যার কারণে রোগীদের, বিশেষ করে ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের, অনেক দুর্ভোগ পোহাতে হতো।নতুন দায়িত্ব গ্রহণের পর ডা: গোলাম মোস্তফা নাদিম হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে জোর দেন। তিনি নিজের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যবস্থা করেন। এই পদক্ষেপের ফলে এখন বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালে আলো ও অন্যান্য সেবা চালু রাখা সম্ভব হচ্ছে। এর মাধ্যমে রোগীরা আরামদায়ক পরিবেশে চিকিৎসা নিতে পারছেন। : গোলাম মোস্তফা নাদিম জানান, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটসহ অন্যান্য সমস্যা নিরসনেও তিনি কাজ করে যাচ্ছেন। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানোসহ নিয়মিত যোগাযোগ করছেন। তার বিশ্বাস, সবার সার্বিক সহযোগিতা পেলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি উন্নত ও মানসম্মত সেবাকেন্দ্রে পরিণত করা সম্ভব হবে। তার এই উদ্যোগে স্থানীয় জনগণ ও হাসপাতালের স্টাফরা স্বস্তি প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামায় দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫