ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

উপাচার্য অধ্যাপক ডঃ এ বি এম ওবায়দুল ইসলামকে অভিনন্দন: ডুয়া

শহিদুল ইসলাম সোহাগ, নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ৭৫ বার পঠিত

শহিদুল ইসলাম সোহাগ, নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।

সোমবার (১৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এই অভিনন্দন জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, বিশিষ্ট পদার্থবিদ ও দক্ষ শিক্ষাবিদ অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং বিশ্বমানের গবেষণা ও শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই শিক্ষাবিদের হাত ধরে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তারা নবনিযুক্ত উপাচার্যের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উপাচার্য অধ্যাপক ডঃ এ বি এম ওবায়দুল ইসলামকে অভিনন্দন: ডুয়া

সর্বশেষ পরিমার্জন: ০১:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬