ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে সানি বাবু (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নারিকেলবাড়ি ডাক্তারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানি বাবু ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে সানি বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয় প্রতিবেশীরা পুকুরে খোঁজ করতে গিয়ে পানিতে সানিকে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, বিষয়টি তিনি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬