ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
উসমান জুন্নুরাইন নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ১২৮ বার পঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের হাজীবাড়ী এলাকায়, উসমান জুন্নুরাইন নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল করা হয়েছে । (১৭ জানুয়ারি) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন,অত্র মাদ্রাসার মুহতামিম,মো: মাহবুবুর রাজ্জাক (চঞ্চল)। এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা কোরআন হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়ে আলোচনা ও ছবক প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমেনা মহিলা মাদ্রাসা মুহাদ্দিস মুফতি লুৎফুর রহমান, শাহাবানগর নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মুফতি নজরুল ইসলাম, হোসেনপুর উপজেলার বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা পরিচালক ও প্রশিক্ষক, ক্বারী আবদুস সাত্তার,
রাবিয়া বসরী মহিলা মাদ্রাসার মুফতিমাওলানা বরকতউল্লাহ, পিতলগঞ্জ বাজার -কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব মুফতি হারুন আল মোবারক, সাহেবের চর হাজীবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুর রহমান প্রমূখ। আরোও উপস্থিন ছিলেন স্থানীয় সাংবাদিক মাহফুজ রেজা, সিদ্দিক হোসেন,এরশাদ হোসেন ও এনায়েত হোসেন ওয়াদূত,সাকিনসহ এলাকার যুবক অভিভাবক ও শিক্ষার্থীরা। এলাকাবাসী জানান, এ এলাকায় দ্বীনি শিক্ষার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অত্র মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে। মাদ্রাসাটির উন্নয়নে আর্থিক সাহায্যে উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানান তারা ।পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবক প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করা হয়।এ সময় প্রতিষ্টিত মাদ্রাসার মুহতামিম
মাহবুবুর রাজ্জাক বলেন,বিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী ধারা নিবিড় তত্ত্বাবধান ও পাঠদান করা হচ্ছে,প্লে -থেকে ৫ম শ্রণি পর্যন্ত বালক-বালিকা শাখায় ভর্তি চলছে। মাদ্রাসাটি সুবিন্যাস করতে স্থানীয়, দেশ ও প্রবাসের মানবিক সংগঠন কিংবা ব্যাক্তিদের সুদৃষ্টি কামনা করেন।
আরও পড়ুন:






















