ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
একুশে পরিষদ উদ্যোগে বেগম রোকেয়াকে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২৪ বার পঠিত

নারী জাগরণ, নারী মুক্তি ও নারী শিক্ষার অবিস্মরণীয় পথপ্রদর্শক মহীয়সী বেগম রোকেয়ার ১৪৫ তম জন্ম ও ৯৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা শহরের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’-এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) সকাল ৮টা ৩০ মিনিটে নওগাঁ সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজ প্রাঙ্গণে অবস্থিত বেগম রোকেয়া স্মৃতি ফলকে ‘একুশে পরিষদ নওগাঁ’-র সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষার বিস্তারে ও নারী অধিকার প্রতিষ্ঠায় যে অনন্য অবদান রেখে গেছেন, তা বাঙালি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁর দেখানো পথ ধরেই আজ নারীরা শিক্ষা, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে এগিয়ে চলেছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬ টায় নওগাঁর প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিল প্রবন্ধ পাঠ, নাটক, গান, নৃত্য, আবৃত্তি, মুক্ত আলোচনা, নারী সংবর্ধনা ও আলোক প্রজ্বালন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বেগম রোকেয়ার বিখ্যাত গ্রন্থ ‘অবরোধবাসিনী’ অবলম্বনে একটি নাটক মঞ্চস্থ। নাটকটি সম্পূর্ণ নিজস্ব ভাবনা, পরিচালনা ও পরিকল্পনায় মঞ্চে উপস্থাপন করেন নবীন অভিনয়শিল্পীরা। জীবনে প্রথমবারের মতো মঞ্চে দাঁড়িয়ে অভিনয়ের সাহসী অভিজ্ঞতা তুলে ধরেন—নাইস পারভীন, গুলশান আরা মনি, তৌহিদ আখতার মুক্তি ও শুভ্রা মৈত্রী। তাঁদের আন্তরিক ও প্রাণবন্ত অভিনয়ে দর্শকরা মুগ্ধ হন। শেষপর্যন্ত শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার স্মরণে বেগম রোকেয়াকে উৎসর্গ করেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন:


















