ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
এক মাসে তিন দফায় বেড়েছে চালের দাম: ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ৭০ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ,কুষ্টিয়া: কুষ্টিয়ার চাল উৎপাদন কেন্দ্র খাজানগরে এক মাসে তিন দফায় চালের দাম বেড়েছে। মিলগেট থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত চালের মূল্যবৃদ্ধি ভোক্তাদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সরু জাতের চালের দাম বৃদ্ধি উল্লেখযোগ্য। মিল মালিকদের তথ্য অনুযায়ী, সরু চালের কেজি প্রতি দাম এক মাসে ৭২ টাকা থেকে বেড়ে ৭৯ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে। খুচরা বাজারে এই চালের দাম ৮০ থেকে ৮১ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মিল মালিক ও খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন, ধানের দাম বাড়া এবং সরু জাতের ধানের সংকট এর প্রধান কারণ।খাজানগরের মিল মালিকরা জানিয়েছেন, সরু জাতের ধানের সংকট এবং উচ্চ দামের কারণে চালের উৎপাদন ব্যয় বেড়েছে। বর্তমানে ভালো মানের সরু জাতের ধানের মণ কিনতে হচ্ছে প্রায় ১,৭০০ টাকায়।
দাদা রাইচ মিল মালিক আরশাদ আলী বলেন, “আমন মৌসুমে মোটা জাতের ধান বেশি পাওয়া যায়। সরু জাতের ধান কম হওয়ায় তা বেশি দামে বিক্রি করছেন কৃষকরা। এ অবস্থায় চালের দাম বাড়ানো ছাড়া উপায় নেই।”
কুষ্টিয়া বিত্তিপাড়া বাজারে বিক্রেতা সোহেল ও উজ্জ্বল জানাচ্ছেন, সরু চালের ২৫ কেজির বস্তা আগের তুলনায় ২০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। ফলে ক্রেতাদের কাছেও তা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এ নিয়ে কুস্টিয়া শহর সহ আশে পাশের খুচরা ক্রেতারা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।চালকল মালিকরা মনে করেন, বিদেশ থেকে চাল আমদানির পাশাপাশি সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম আরও সম্প্রসারণ করা হলে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।ভরা আমন মৌসুমেও চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভোক্তা থেকে শুরু করে ব্যবসায়ী, সবাইকে ভাবিয়ে তুলেছে। বাজারের এই অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
আরও পড়ুন:






















