ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ বলেছেন, আজকে এই ফুটবল টুর্ণামেন্ট যে মহান ব্যক্তির নামে করা হয়েছে তিনি কেবল দেশের অর্থনীতির চাকা সচলে সক্রিয় ছিলেন এমনটি নয়। অর্থনীতির সাথে দেশে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার বিভিন্ন টুর্ণামেন্টের আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন অর্থনীতি আর যুবসমাজকে দেশে এগিয়ে যাওয়ার মূল লক্ষ্যশক্তি।
তিনি টুর্ণমেন্টের সফলতা ও প্রত্যাশা রেখে বলেন, আগামীতে এ টুর্ণামেন্ট আরও বড় পরিসরে আয়োজন হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করবেন। ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে এই আয়োজন আগামীতেও অব্যাহত রাখার আহ্বান করেন। বুধবার (২২শে জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সাংসদ ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। সায়েম রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন টুর্ণামেন্টের উদ্যোক্তা এম সাইফুর রহমানের নাতি তরুণ ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী এম সাফির রহমান, নাতনী আমিরা রহমান, যুক্তরাজ্য প্রবাসী মিফতাউল ওয়াহেদ মুফতি ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মঞ্জু হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সইফুর রহমানের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম শফিউর রহমান বাবু, এম সাইফুর রহমানের এম সাইফুর রহমানের চাচা ভাই অষ্ট্রেলিয়া প্রবাসী ফয়ছল আহমদ, নাবিল ইলহাম রহমান, সুজনের জেলা সভাপতি ডা: ছাদিক আহমদ, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ মুকিত, ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি বদরুল আলম, আব্দুর রহমান সিকান্দার মাস্টার, আকবর হোসেন, আহমেদুর রহমান নান্না, নুরুল ইসলাম শেলুন, মির্জা আতাউর রহমান বজলু, টটু আলম, মোহামিনুর রহমান দিপু, মোশারফ রহমান, আব্দুল হাই পিপলু, ইছহাক চৌধুরী মামনুন, আকিদুর রহমান সোহান, জনি আহমদ, কামরান আলম মিটু, ইমরান আহমদ, সেজুল আহমদ, ইমরান আহমদ (২), আরিফুল আনোয়ার প্রমুখ।
উদ্বোধনী দিনে শহীদ আবু সাঈদ গ্রুপে রাজনগর যাদুরগুল ফুটবল একাডেমী বনাম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজগর যাদুরগুল ফুটবল একাডেমী ১-০ গোলে বিজয়ী হয়। খেলায় বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশগ্রহণ করে। চব্বিশের জুলাই-আগষ্টে বীর শহীদদের নামে পৃথক আটটি গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় মৌলভীবাজার বাহারমর্দান মাঠে অনুষ্ঠিত হবে। আগামী ৫ ফেব্রুয়ারি ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলা। ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানানো হবে।
আরও পড়ুন:

















