ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এসি ল্যান্ড (তালা) এর সাথে পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সৌজন্য সাক্ষাত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ৬৩ বার পঠিত

ফিরোজ কবীর (তালা/পাটকেলঘাটা,সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটায়  এসিল্যান্ড অফিসে নতুন এসিল্যান্ড সহ সম্পূৰ্ণ নতুন  স্টাফ যোগদান করায় পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান, সহ-সভাপতি নাজমুল হক,সাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, অর্থ সম্পাদক খান আতাউর রহমান, নির্বাহী সদস্য ফিরোজ কবির, সাহিত্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন,  আবু হোসেন, মাগফুর রহমান জান্টু, নব কুমার দে,নাজমুল হাসান মিঠু সহ এক ঝাঁক সাংবাদিক। নতুন এসি ল্যান্ড হিসেবে যোগদান করেন মো: মাসুদুর রহমান। তার পূর্বের কর্মস্থল ছিল নেত্রকোনা জেলার মদন উপজেলায়। তার   বাড়ি খুলনার খালিশপুরে। একই সাথে সাইরাত সহকারী হিসেবে যোগদান করেন মো: আব্দুল হাই সানা, সার্ভেয়ার হিসেবে যোগদান করেন মো: মিরাজ হোসেন, অফিস সহকারী হিসেবে যোগদান করেন খন্দকার নাছিমুল হক, নাজির হিসাবে যোগদান করেন তপন কুমার সরদার, অফিস সহায়ক মো: ইকবাল হোসেন ও শেখ রফিকুল ইসলাম । এ সময় সহকারি কমিশনার ( ভূমি ) সাংবাদিকদের বলেন তার কাজে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সেটাই তার লক্ষ্য । কারোর কোন অভিযোগ থাকলে দালাল না ধরে সরাসরি তার সাথে যোগাযোগ করে সমাধান নিবেন। তার পুরা স্টাপ যদি সৎ ভাবে কাজ করে তাহলে পুরানো কাজগুলো দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি যোগদানের  পরেই তালা উপজেলার বিভিন্ন বিষয়ের উপর সাংবাদিকদের কাছ থেকে খোঁজখবর নেন। এ সময় সাংবাদিকরা বাজার ব্যবস্থাপনা কমিটি, ইকো পার্ক, পাটকেলঘাটা বলফিল্ড মাঠ সহ পাটকেলঘাটা বাজার ড্রেনেজ ব্যবস্থার প্রতি  দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।  ইতিমধ্যে অফিসিয়াল সমস্ত কাজ পরিচালনা করছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

এসি ল্যান্ড (তালা) এর সাথে পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সৌজন্য সাক্ষাত

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫