ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৯১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি : জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানায় এ কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান। এছাড়া সভায় পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সোবাহান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা পিরোজপুর সদর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মুকিত হাসান বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে তথ্য প্রদানকারী পরিচয় গোপন রাখা হবে বলেও জানা এ পুলিশ কর্মকর্তা। পাশাপাশি মাদক প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্ট এর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:





















