ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
“ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর” স্লোগানে উত্তাল ইবি

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:২০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ১৮৭ বার পঠিত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ইবি শিক্ষার্থীরা। এসময় “একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর” স্লোগানে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস।
আজ শনিবার (১০ মে) বিকাল সাড়ে ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাস ও পাশ্ববর্তী শেখাপাড়া সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমবেত হয়। এসময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সবাবেশে তারা অনতিবিলম্বে কেন্দ্রীয় ঘোষিত তিন দফার দবির বাস্তবায়ন চান।
এসময় তাদের “ব্যান ব্যান, আওয়ামী লীগ”, “একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর”, “আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই”, “দড়ি লাগলে দড়ি নে, আওয়ামী লীগের ফাঁসি দে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘৮ মাস পরেও আমাদের আরেকটি আন্দোলন করতে হচ্ছে; সেটি আমাদের ধৈর্যের সাথে চালিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবে আমরা এক ছিলাম। কিন্তু কিছু চাওয়া-পাওয়া বা বুঝাপড়ার কারণে আওয়ামী দোসরদের ব্যাপারে যারা নমনীয়তা দেখাচ্ছে, আমরা আশা করি তারা কাঁধে কাঁধ মিলিয়ে আবারও এক হবেন। ৫ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এখন দ্রুত আনুষ্ঠানিক নিষিদ্ধের ঘোষণা দিতে ইন্টেরিমকে আহ্বান করছি।
আরও পড়ুন:


















